Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Tuesday, December 6, 2016

ঐশ্বরিয়া রাই বচ্চনের আত্মহত্যার গুজব


চলচ্চিত্র তারকাদের নিয়ে গুজবের কমতি নেই। প্রেম, বিয়ে, সংসার থেকে মৃত্যু পর্যন্ত গুজবের চক্রেই জড়িয়ে থাকেন তারকারা। সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। এ খবর জানিয়েছে বিজনেস অব সিনেমা ডটকম।


আর এই গুজবের উৎপত্তি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে। রণবীর কাপুরের সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্যে ছবিটিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অবশ্য দৃশ্যগুলোতে পরে কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড।

তবে এ ব্যাপারে বরাবরই আপত্তি ছিল বচ্চন পরিবারের। বিশেষ করে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের। এমনকি জয়া বচ্চন সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে নিজের আপত্তি প্রকাশও করেছিলেন। তবে ঐশ্বরিয়ার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের এ নিয়ে তেমন কোনো আপত্তি ছিল না। 

ঐশ্বরিয়ার নামে গুজব ছড়ানো হয়েছিল, বচ্চন পরিবারের চাপের মুখে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে ব্যপারটি টের পেয়ে দ্রুত ডাক্তার ডেকে আনা হয় বাড়িতে। মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা হয় ঐশ্বরিয়াকে। গণমাধ্যমে যেন ব্যাপারটা জানাজানি না হয় সে জন্য বাড়িতেই চিকিৎসা করানো হয় ঐশ্বরিয়ার।

এই গুজব দ্রুতই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই গুজবের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। গত ২৮ অক্টোবর মুক্তি পায় ঐশ্বরিয়া অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। করণ জোহর পরিচালিত ছবিটিতে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। ৭০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ২৩৭ কোটি রুপি।


তথ্যসূত্রঃ এন টিভি বিডি ডট কম 

Sunday, October 9, 2016

পূজায় বোনকে নিয়ে মন্দিরে ঘুরলেন মিম


যখন পূজা করলাম তখন  মন্দিরে ভিড় একটু কম ছিল।  পূজা  শেষ করে আর বের হতে পারছিলাম না। এত ভিড়।’ কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। আজ শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে একমাত্র ছোট বোন মমিকে সঙ্গে নিয়ে বনানীর পূজামণ্ডপ ঘুরতে গিয়েছিলেন মিম।

পূজামণ্ডপ থেকে বেরিয়ে মিম এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘পূজামণ্ডপে  ঘোরার অভিজ্ঞতা একেকবার একেক রকম হয়। আজ পূজা শেষে ভক্তদের অনুরোধে অনেক ছবি তুলেছি। এখন বাসায় এসে বিশ্রাম নিচ্ছি। অনেক  ক্লান্ত  লাগছে।  রাতে  ঢাকার আরো বেশ কিছু পূজামণ্ডপে ঘোরার পরিকল্পনা রয়েছে। দেখা যাক কী হয়।’

গত বছরের দুর্গাপূজায় ‘ব্ল্যাক’ ছবির প্রচারণায়  কলকাতায় ছিলেন মিম। সেখানকার পূজামণ্ডপগুলোর বিশেষ অতিথিও হয়েছিলেন তিনি। তবে এবার  কলকাতায় যাওয়া হবে না বলে জানান মিম।

কারণ দুর্গাপূজা  উৎসব শেষ করেই  শিগগির সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবির শুটিংয়ে  আবারো ফিরবেন তিনি।  বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটিতে মিমের নায়ক ওম।



তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

Sunday, July 3, 2016

ঘুমোও ইশরাত আপা, কাঁদো জন্মভূমি

 আমি সামনের সারিতে দাঁড়িয়ে ঠোঁট মেলাচ্ছি। তখনও অনেকেই সে-ভাবে জানেন না, ঢাকায় কী চলছে। আমাকে দেখেও বাইরে থেকে হয়তো কিছু বোঝার জো নেই। কিন্তু আমার ভেতরটা ফালা-ফালা হয়ে যাচ্ছে। আমি যে তত ক্ষণে খবর পেয়েছি, গুলশনের বেকারিতে ঢুকে জঙ্গিরা সবাইকে জিম্মি করে রেখেছে!

নর্থ অ্যাটলান্টিক বেঙ্গলি কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল শুক্রবার। মার্কিন সময় সন্ধে ছ’টা-সাড়ে ছ’টা হবে। তার মানে ভারত-বাংলাদেশে তত ক্ষণে শনিবার সকাল হব-হব। আমার শরীরটা কেমন অসাড় মনে হচ্ছে। সবুজ পতাকার উদিত লাল সূর্যের মধ্যে  কেমন যেন কালো-কালো দাগ দেখছি। গান হচ্ছে, ‘...মা তোর বদনখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’...আর থাকতে পারলাম না। আমারও দু’চোখ বেয়ে পদ্মা-মেঘনা-যমুনা উপচে পড়ল।
কাজের জন্য এখন কলকাতা, ঢাকা— দু’টোই আমার ঘর-বাড়ি। কিন্তু মন পড়ে থাকে ছোটবেলার শহরে। গুলশনের এই ক্যাফেয় আমি কত বার গিয়েছি, কত সুন্দর সময় কাটিয়েছি! ওই তল্লাটের খুব কাছেই আমার ভাই থাকে। অবশ্য ঢাকা জুড়ে সকলেই তো আমার ভাই।
খানিক ক্ষণ বাদে ইশরাত আপা-র খবরটা পেলাম। ইশরাত আখন্দকে ওরা মেরে ফেলেছে। আমরা একই জায়গায় আঁকা শিখেছি ছোটবেলায়। এক সঙ্গে হাতে তুলি ধরতে, রং দিতে শেখা। কী আশ্চর্য প্রাণবন্ত মানুষ। আর ওঁর সঙ্গে আর দেখা হবে না? ভাবতে পারছি না। ইদের সকালে এখান থেকে সোজা ঢাকায় ফিরব বলে কত আগে থেকে সব ঠিক করে রেখেছিলাম। আমার ভালবাসার দেশ, জন্মভূমির ক্ষত না-সারলে আর কি ইদের সেই খুশি ফিরে পাব!

তথ্যসুত্রঃ আনান্দ বাঁজার পত্রিকা