Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Monday, July 4, 2016

গুলশান হত্যাকাণ্ডের নির্মম শিকার সাইমনা মন্টি ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা

গুলশান হত্যাকাণ্ডের নির্মম শিকার হওয়ার সময় ইতালির বাসিন্দা সাইমনা মন্টি ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। ৩৩ বছর বয়সী সেই নারীকেও কুপিয়ে মেরেছে তরুণ ঘাতকরা। ইতালির সংবাদমাধ্যমজুড়ে মমতাময়ী সাইমনার জন্য এখন কেবলই হাহাকার।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস সাইমনাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। সেখান থেকে জানা গেছে, দক্ষিণ ইতালির ছোট্ট শহর ম্যাগলিয়ানো স্যাবিনো থেকে মাতৃত্বকালীন ছুটিতে ঢাকা এসেছিলেন সাইমনা। বেড়ানোর পর চলতি সপ্তাহেই দেশে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। তার আগে কয়েকজন ইতালীয় বন্ধুর সঙ্গে দেখা করতে গত শুক্রবার রাতে ‘হলি আর্টিজান বেকারিতে’ গিয়েছিলেন তিনি।

সাইমনার ভাই লুকা মন্টি স্থানীয় একটি গির্জার যাজক। বোনের মৃত্যুসংবাদ পেয়ে তিনি বলেছেন, ‘আমার বোনের শহিদ হওয়া এবং আমার পরিবারের যন্ত্রণা বিশ্বভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করবে।’

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাইমনার খবরে উপচে পড়ছে ইতালির সামাজিক যোগাযোগমাধ্যমে। রয়টার্স জানায়, ঢাকায় বসবাসকারী বিদেশিদের বড় অংশ ফ্যাশন এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত। শুক্রবার রাতে যে নয়জন ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তাঁদের প্রায় সবাই ছিলেন ফ্যাশন ডিজাইনার বা পোশাক ব্যবসায়ী।

বাংলাদেশের একটি ফ্যাশন ডিজাইনিং সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ৫২ বছর বয়সি নাদিয়া বেনেদেত্তি। তাঁর ভাইয়ের মেয়ে জিউলিয়া আফ্রি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের আর দেখা হবে না। ফ্যাশন নিয়ে আলোচনাও হবে না।... তবে ওদের (সন্ত্রাসবাদী) আর এমন হত্যালীলা চালাতে দেওয়া যাবে না। ওরা যেন জিততে না পারে। এজন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইতালির নেপলসের বাসিন্দা জিয়ান গ্যালিয়াজো বসেত্তি (৪৫) ঢাকার একটি পোশাক সংস্থার মালিক। পাঁচ বছর ধরে তিনি ঢাকায় থাকেন। তাঁর বোন জিহ্লা বলেছেন, ‘আমরা স্তম্ভিত!’ ঘটনার রাতে মোট ১০ জন ইতালীয় ওই রেস্তোরাঁয় ছিলেন। তাঁদের মধ্যে বেঁচে গিয়েছেন শুধু জিয়ান। তাঁর স্ত্রী ক্লদিয়া মারিয়া দিআন্তোনাকে নৃশংসভাবে জবাই করেছে হত্যাকারীরা।

গুলশনের সন্ত্রাসবাদী হামলায় মারা গেছেন সাতজন জাপানি নাগরিক। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী। এ ছাড়া আরেক জাপানি নাগরিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নিহত সাতজনের মধ্যে ছয়জনই ঢাকা মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরশু রাতে তাঁরা একসঙ্গেই খেতে গিয়েছিলেন ওই রেস্তোরাঁয়।

তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

গুলশান হামলায় নিহত বিদেশীদের অনেকই পোষাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিল



গুলশান হামলায় নিহত বিদেশীদের মধ্যে কম পক্ষে ছয়জন সরাসরি তৈরি পোষাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানিয়েছে বিজিএমইএ।
দুপুরে এক প্রেস ব্রিফিং এ কথা জানান সংগঠনের সভাপতি সিদ্দিকুল রহমান। বর্বরোচিত এ হামলার ঘটনায় তৈরি পোষাক শিল্পের ক্রেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও এর ধাক্কা সামলে নেয়া যাবে বলেই মত  তার। তিনি আরো জানান, ঈদ সামনে রেখে দু-একটি বাদে সব কারখানাই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেছে।

তথ্যসূত্রঃ একুশে টিভি ডট কম


গুলশানের জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভাসিটির সাবেক শিক্ষক প্রকৌশলী হাসনাত করিমকে ‘সন্দেহভাজন’ হিসেবে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত ব্যক্তিগত ল্যাপটপটি।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঘটনার তথ্য জানতে এবং যাচাই-বাছাই করতে তাকেসহ আরো কয়েকজনকে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। হাসনাত করিম ও তার পরিবার জিম্মি থাকা অবস্থায় একটি ভিডিও ফুটেজ থেকে তাকে সন্দেহের তালিকায় রাখে গোয়েন্দারা।
তবে এ ঘটনায় হাসনাত করিমের সম্পৃক্ততার বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার সকালে হলি আর্টিজান রেস্তোরাঁয় যৌথ বাহিনির অভিযানের সময় স্ত্রী ও দুই সন্তানসহ নর্থ সাউথ ইউনিভাসিটির সাবেক শিক্ষক, প্রকৌশলী হাসনাত করিম জিম্মিদশা থেকে ছাড়া পান। অভিযানের আগে-পরে রেস্তোরাঁ ও এর আশেপাশের এলাকা থেকে হাসনাত করিমসহ যারা ছাড়া পান; তাদের প্রায় সবাইকেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে অনেককে ছেড়ে দেয়া হলেও হাসনাত করিম এখনো গোয়েন্দা হেফাজতে রয়েছেন।
ঘটনার পরদিন রোববার হাসনাতের বাসা থেকে তার ব্যক্তিগত ল্যাপটপটি জব্দ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এদিকে, ২০১২ সালে নর্থ সাউথ ইউনিভাসিটিতে শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় হাসনাত করিমের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট তাকে অব্যাহতি দেয়।
একটি সূত্রে জানা গেছে, জঙ্গি হামলায় অংশ নেয়া নিব্রাস ইসলাম হাসনাত করিমের সরাসরি ছাত্র ছিলেন। ঘটনাস্থলের পাশের একটি ভবন থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, হাসনাত করিম জিম্মি থাকার সময় রেস্তোরাঁর দোতলায় দাঁড়িয়ে সিগারেট টানছেন।
আর তার ঠিক পেছনেই অস্ত্রধারী দুই জঙ্গি দাঁড়িয়ে আছে। ফুটেজে এ সময় তাকে একেবারেই স্বাভাবিক আচরণ করতে দেখা যায়।
এমনকি, ফুটেজে জঙ্গিদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।
শনিবার সকালে কমান্ডো অভিযানের আগে উদ্ধার তৎপরতার সময় ঘটনাস্থলে হাসনাত করিমের বাবা উপস্থিত ছিলেন।
তিনি এক পর্যায়ে জানিয়েছিলেন, হাসনাত জিম্মি অবস্থায় তার সঙ্গে মোবাইলে বার্তা পাঠিয়েছেন। সেখানে জিম্মি অবস্থায় তারা ভালো আছেন বলে উল্লেখ করে।
জিম্মি অবস্থায় তাদের কোরআনের আয়াত শুনতে চাওয়া হয়েছিল, এবং তারা সবাই তা পেরেছেন। তবে যারা পারেনি তাদের নির্যাতন করা হচ্ছে বলেও বাইরে অপেক্ষমাণ বাবাকে জানিয়েছেন হাসনাত।
জিম্মি অবস্থায় হাসনাতের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দারা তাকে হেফাজতে রেখেছে। তবে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনি এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

Sunday, July 3, 2016


স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ভোররাতে হাতিটি বানের পানির স্রোতে ভেসে এসে উলিপুর উপজেলার বাগুয়ারচরে আশ্রয় নেয়। পরে অবস্থান পরিবর্তন করে রৌমারীর চর ও সবশেষ চিলমারী উপজেলার খেরুয়ার চরে অবস্থান নেয়। চরাঞ্চলে পর্যাপ্ত খাবার না পাওয়ায় এবং কাদামাটিতে চলাফেরা করতে করতে দুর্বল হয়ে পড়ছে হাতিটি। এদিকে ভারত সরকারের অনুরোধে হাতিটি উদ্ধারে কাজ করছে ঢাকা সাফারিপার্ক এ