Showing posts with label আইন ও আদালত. Show all posts
Showing posts with label আইন ও আদালত. Show all posts

Tuesday, December 6, 2016

কলড্রপের বিপরীতে ক্ষতিপূরণের বিষয়টি জানুয়ারি থেকে আরো কঠোরভাবে তদারকি করা হবে

মোবাইল ফোনে কলড্রপের বিপরীতে ক্ষতিপূরণের বিষয়টি জানুয়ারি থেকে আরো কঠোরভাবে তদারকি করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীস এ কথা বলেন। এর আগে ঢাকায় মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার নূর আশিকিন মোহাম্মদ তাইব তার সঙ্গে সাক্ষাৎ করেন। মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হয়েছে এবং এটি একটি মালয়েশীয় কোম্পানি উল্লেখ করে তারানা এ ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ আশা করেন। মোবাইল ফোনে কলড্রপের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর পর্যন্ত অপারেটরদের স্বউদ্যোগী হয়ে অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও একটি কোম্পানি বাদে আর কেউ তা ফেরত দেয়নি। তাই জানুয়ারি থেকে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তথ্যসুত্রঃ এন টিভি ডট কম

Monday, July 4, 2016

১ আগস্ট খালেদার বিরুদ্ধে নালিশি মামলার তদন্ত প্রতিবেদন

একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ আগস্ট দিন ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে আজ দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী ওইদিন ধার্য করে দেয় আদালত।উল্লেখ, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতা করেন খালেদা জিয়া। তার দেয়া বক্তৃতার ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ এনে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। সূত্র বাসস।

তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম