Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Tuesday, December 6, 2016

আম্পায়ারকে গালাগাল করলেন সাকিব!

ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার চলছিল তখন। ওভারের পঞ্চম বলে ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহি এলবিডব্লুর আবেদন করেন খুলনা টাইটানসের ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে। আম্পায়ার খালেদ মাহমুদ এই আবেদনে সাড়া দেননি। আম্পায়ারের কাছে তখনই ছুটে যান অধিনায়ক সাকিব আল হাসান এবং বোলার রাহিও।

কেন আবেদেনে সাড়া দেননি আম্পায়ারের কাছে তা জানতে চান ঢাকার খেলোয়াড়রা। তা নিয়ে কিছুক্ষণ তর্কও করেন তাঁরা।  কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন।  একপর্যায়ে আম্পায়ারকে আঙুল তুলে কর্কশ ভাষায় কিছু একটা বলেছিলেন সাকিব। ভিডিও ফুটেজে দেখা যায়, পরে সাকিব আম্পায়ারকে গালাগাল করে চলে যান।

এর জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে ঢাকা অধিনায়ককে। হয়তো ম্যাচ ফি জরিমানা হতে পারে। বড় কোনো শাস্তি হলে ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। অবশ্য তা নির্ভর করবে ম্যাচ রেফারির রিপোর্টের ওপর। তাঁর রিপোর্টের ভিত্তিতে বিপিএলের ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে কী শাস্তি দেওয়া হতে পারে।

অবশ্য সাকিবের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। কখনো জাতীয় দলের হয়ে, আবার কখনো ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন সময়ে এমন খারাপ আচরণ করে শাস্তি পেতে হয়েছিল। এবার তিনি কেমন শাস্তি পান সেটাই এখন দেখার।

তথ্যসূত্রঃ এন টিভি বিডি ডট কম 

Sunday, October 9, 2016

মাশ্রাফির তোপে ইংল্যন্ড

৪৪ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা। তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ওয়ানডেতে ১৪ ওভার শেষে চার উইকেটে ৬১ রান নিয়ে ইংল্যান্ড ভীষণ বিপদে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ সতর্কতার সঙ্গে শুরু করেছিল ইংল্যান্ড। তবে মাশরাফি-সাকিবের দুর্দান্ত বোলিং শুরুতেই সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। মাশরাফির বলে স্কয়ার কাট করতে গিয়ে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়ার আগে ভিন্সের ব্যাট থেকে এসেছে ৫ রান।ডাকেট তো রানের খাতাই খুলতে পারেননি। সাকিবের দারুণ টার্ন করা একটি বলে বোল্ড হয়ে গেছেন তিনি। তিন ওভার পর ‘ডেঞ্জারম্যান’ জেসন রয়কে দুর্দান্ত বলে এলবিডাব্লিউ করেছেন মাশরাফি। রয় ফিরেছেন ১৩ রান করে। মাশরাফির পরের ওভারে বোল্ড হয়ে গেছেন বেন স্টোকস। ডাকেটের মতো স্টোকসও ফিরেছেন শূন্য হাতে।এর আগে মাশরাফির ৪৪, মাহমুদউল্লাহর ৭৫ ও প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামা নাসির হোসেনের অপরাজিত ২৭ রানের সুবাদে ৮ উইকেটে ২৩৮ রান করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে মাশরাফির দলকে।
তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি


রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুলারের জোড়া গোলে চেক প্রজাতন্ত্রকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ১৩ মিনিটে দলের প্রথম গোলটি করেন ফরোয়ার্ড টমাস মুলার। প্রথমার্ধে আর গোল না হলে ১-০ তে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে গতি ধরে রাখে জার্মানরা। ৪৯ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস। ৬৫ মিনিটে দলের শেষ ও নিজের দ্বিতীয় গোলটি করেন টমাস মুলার। নির্ধারিত খেলা শেষে আর গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

Monday, July 4, 2016

আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে শেষ চারে ইংল্যান্ডকে


ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো দল আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করলো
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ ফ্রান্স।সা-দেঁনিতে স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। আট মিনিট পরেই গ্রিজম্যানের কর্ণারে লাফিয়ে হেড করে ব্যবধীঅন দ্বিগুন করেন পল পগবা। ৪৩ মিনিটে পায়েতের পর, ৪৫ মিনিটে গ্রিজম্যানের পা থেকে আসে দলের চতুর্থ গোলটি। বিরতির পর কোলবেন সিগথোরসনের গোলে ব্যবধঅন কমায় আইসল্যান্ড।তবে ৫৯ মিনিটে অলিভার জিরুদের দ্বিতীয় গোলে ব্যবাধান বেড়ে দাড়ায় ৫-১'এ। ৮৪ মিনিটে আইসল্যান্ড আরো একটি গোল করলেও, ৫-২ ব্যবধানের জয় নিয়ে শেষ চারে পা রাখে ফ্রান্স। ৭ জুলাই আসরের দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে দু'বার ইউরো চ্যাম্পিয়ন দেশ ফ্রান্স।
তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম

Sunday, July 3, 2016

শ্রীলঙ্কাকে ১২২ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো ইংল্যান্ড


কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে
ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান কনে ডান হাতি ব্যাটসম্যান জো রুট। এছাড়া জো বাটলার ৭০ ও জেমস ভিন্স করেন ৫১ রান। ৪৮ রানে দিয়ে তিনটি উইকেট নেন দানুসকা গুনাতিলাকা। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৪ বলে ২০২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইংলিশদের হয়ে ৪টি উইলি ও ৩টি করে উইকেট নেন প্লানকেট। পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১২২ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিক ইংল্যান্ড।পাঁচ ম্যাচ সিরিজের একটি টাই ও আরেকটি বৃষ্টির কারণে পরিত্যক্ত