Showing posts with label দেশ বাতায়ন. Show all posts
Showing posts with label দেশ বাতায়ন. Show all posts

Tuesday, December 6, 2016

রকার স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর


বর্তমান সরকার স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ মঙ্গলবার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে গণ-আন্দোলনে নিহতদের সঙ্গে বেইমানি করেছে ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী দল এমন অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলকে নির্যাতন করে অস্ত্র দিয়ে জনগণের ভোটাধিকারের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যদি এই সরকারকে স্বৈরাচার বলি, আমার মনে হয়, সঠিক বলা হবে না। স্বৈরাচারের যে সংজ্ঞা, তার থেকে ছাড়িয়ে তারা অনেক দূর চলে গেছে। এখন এটাকে ফ্যাসিস্ট সরকার ছাড়া আর কিছু বলার নেই।’

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সত্য ও সুন্দরের পথে আসতে। সত্য আর সুন্দরের সংজ্ঞা কি এই, গুম করে ফেলতে হবে? গুলি করে মানুষকে হত্যা করতে হবে? গণতন্ত্রকে ধ্বংস করবেন না। অতীতে একবার করেছেন আর করবেন না।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘সেই খাতায় না লেখাবেন না যেখানে ধিকৃত ব্যক্তিদের নাম লেখা আছে। এটা আমরা চাই না। আমরা চাই, এখানের সব রাজনৈতিক নেতাদের নাম উজ্জ্বল হয়ে থাকুক।’


তথ্যসূত্রঃ এ টি এন বাংলা ডট টিভি 

Sunday, October 9, 2016

আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

এজাজ আহমেদ যশোর সদর উপজেলার খিতিবদিয়ায়  (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার সকাল ৮টার দিকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। যশোর জেনারেল হাসপাতালে এজাজের মরদেহ নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, তাঁর মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে।
নিহত এজাজের বাড়ি চূড়ামণকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে। এই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না বলেছেন, এজাজ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন।
এর আগে ২০১৪ সালের ১৮ নভেম্বর এজাজের ভাই আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলামকেও দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ছিল।
নিহতের স্বজনরা জানান, এজাজ আজ সকাল সোয়া ৮টার দিকে মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে খিতিবদিয়া পুকুরপাড়ে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে পাঁচ/ছয়জন হেলমেট পরা ব্যক্তি তাঁর গতিরোধ করে এবং এজাজকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে, তা পরে জানা যাবে।
এদিকে, সদর উপজেলার জামতলা ও চূড়ামণকাটির চৌগাছা রেলক্রসিংয়ের কাছ থেকে সকালে ট্রেনে কাটা দুই যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

source by: n tv dot com 

Monday, July 4, 2016

আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় হাসান সরদার (৪৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিবাগত রাতে একদল দুর্বৃত্ত হাসানের বাড়ির প্রাচীর টপকে দরজায় আঘাত করতে থাকে। একপর্যায়ে হাসান সরদার দরজা খুলে দিলে দুর্বৃত্তরা তাঁকে ঘর থেকে বাইরে এনে মাথায় গুলি করে হত্যা করে। এ সময় আশপাশের লোকজন আসতে শুরু করলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে চলে যায়।
ঝিকরগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল জানান, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে হাসানকে হত্যা করা হতে পারে।এএসআই আরো জানান, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পুলিশ গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

লালমনিরহাটের বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন জদু লাল (৫৫), তাঁর স্ত্রী রিনা বালা (৪৫) ও রঞ্জন কুমার (৩৬)। তাঁরা সবাই হরিজন সম্প্রদায়ের।জদু-রিনা দম্পতির বাড়ি কালীগঞ্জের কাশিরাম গ্রামে। রঞ্জন রিনা বালার ভাই। তাঁর বাড়ি জয়পুরহাটে।জদু লালের বড় ছেলে লিটন জানান, তাঁর ছোট ভাই রাজুর বিয়ে ছিল গত ১ জুলাই, শুক্রবার। সে উপলক্ষে আত্মীয়স্বজন তাঁদের বাড়িতে আসেন। বিয়ে উপলক্ষে গতকাল সোমবার রাতে তাঁর মা-বাবা ও মামা মদ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে আজ ভোরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মা ও মামা বাড়িতে মারা যান। পরে জদু লালকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জদু লাল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলেও জানান লিটন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

বিদেশগামীর সংখ্যা বাড়ছে বিভিন্ন উৎসব কেন্দ্রিক ছুটিতে

বিভিন্ন উৎসব কেন্দ্রিক ছুটিতে বাড়ছে বিদেশগামীর সংখ্যা। এবার ঈদ সামনে রেখে ভ্রমণকারীর সংখ্যা প্রায় নয় লাখ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশপাশি কমেছে ভিসা জটিলতা। এ’কারণে নিন্ম মধ্যবিত্তরাও যোগ হচ্ছেন বিদেশগামীদের তালিকায়।
সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশে বিদেশগামীর সংখ্যা। আর ঈদের সময়ে এই হার বেড়ে যায় জ্যামিতিক হারে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের হিসাব মতে, এ’বছর অন্তত ৭০ লাখ মানুষ বিদেশ ভ্রমণ করবে। আর ঈদুল ফিতর সামনে রেখে এখন পর্যন্ত প্রায় নয় লাখ মানুষ বিভিন্ন দেশে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরেই বাড়ছে বিদেশগামীর সংখ্যা।
গেল পাঁচ বছরে কয়েকগুন বেড়েছে ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির সংখ্যাও। যাতায়াতে আধুনিক প্রযুক্তির সাথে যোগ হয়েছে ব্যাংক ঋণের সুবিধা। এছাড়া, ভিসা জটিলতা দূর হওয়ার পাশপাশি কমেছে আনুসঙ্গিক খরচও।
পর্যটন সংশ্লিষ্টদের আশা, সময়ের সাথে সাথে সারাবছরই জমজমাট থাকবে এই খাতের বাণিজ্য।


তথ্যসূত্রঃ একুশে টিভি

Sunday, July 3, 2016

যে সন্ত্রাসীরা গুলশানের ক্যাফেতে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের শেকড় খুঁজে বের করা হবেঃ প্রধানমন্ত্রী


জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিইজি কিহারা গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের প্রতিমন্ত্রী ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, এর আগে সন্ত্রাসীদের লক্ষ্য ছিল গুপ্তহত্যা, পুরোহিত, ফাদার, বৌদ্ধভিক্ষু হত্যা।  ওইসব ঘটনায় জড়িত অনেকেই গ্রেপ্তার হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, জাপান ও ভারতের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং জাপানের প্রতিমন্ত্রী সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে একমত হন।