Tuesday, July 5, 2016

মাকে হত্যা করে আইএসের পথে জমজ!

 সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিতে বাধা দিয়েছিলেন মা। আর এ কারণে মাকেই হত্যা করল দুই ভাই! সৌদি আরবের ২০ বছর বয়সি জমজ দুই ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।অবশ্য মাকে হত্যা করে আইএসে যোগ দেওয়া হয়নি তাদের। এর আগেই পুলিশ ওই দুই ভাইকে আটক করেছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৪ জুন রিয়াদে নিহত হন ৬৭ বছরের হাইলা। তাঁর জমজ দুই ছেলে খালেদ এবং সালেহ আল ওরানির বিরুদ্ধে অভিযোগ তারা তাদের মা হাইলাকে হত্যা করেছে। দুই ভাই আইএসে যোগ দিতে চায়। কিন্তু এতে বাধা দেন হাইলা। কেবল মা নন। দুই ভাইয়ের হামলার শিকার হয়েছেন তাদের ৭২ বছর বয়সি বাবা ও ২২ বছর বয়সি বড় ভাইও। উভয়ে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।তবে খালেদ ও সালেহর পরিকল্পনা সফল হয়নি। ইয়েমেন সীমান্ত থেকে তাদের আটক করা হয়।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে তাদের মাকে হত্যার অভিযোগ এসেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।  পরিবারকে জখম করে আইএসে যোগ দেওয়ার উদ্যোগের বিষয়টি সৌদি আরবে সাম্প্রতিক সময়ে ঘটা পঞ্চম ঘটনা।

(সুত্রঃ এন টিভি নিউজ ডট কম )


Monday, July 4, 2016

কেমন যাবে দিনটি

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা ২ ও ৫। শুভ বার সোম ও বুধ। শুভ রত্ন মুক্তা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ। পরিবেশ ও পরিচিতরা আপনাকে প্রভাবিত করে গভীরভাবে। নিজের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। আপনি মেধাবী। বুদ্ধিবৃত্তিক বিষয়ের প্রতি রয়েছে গভীর আকর্ষণ। নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য একগুয়ে হয়ে উঠতে পারেন। ভ্রমণের প্রতি থাকবে আপনার প্রবল ঝোঁক। ক্রমান্বয়ে আপনার মধ্যে আত্মবিশ্বাস ও দৃঢ় ইচ্ছাশক্তির জন্ম নিতে পারে। কৌশল ও ডিপ্লোমেসি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব সিসিল রোডস, হাবার্ট স্পেনসার, সমাজতাত্ত্বিক রবার্ট মার্টিন, রসায়নবিদ জন মর্থরোপ, বিজ্ঞানী উইলিয়াম রেনকিন প্রমুখ।

দ্বাদশ রাশির পূর্বাভাস

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আজ কাউকে কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন (২১ মে-২০ জুন)

মন ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো ধরনের শোক সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।  দূরের যাত্রা শুভ।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। ভ্রমণের সুযোগ পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স বা বীমা সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আধ্যাত্মিক কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন। জ্ঞান স্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

গুরুত্বপূর্ণ কাজ সকালের দিকে সেরে নিন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। ফলে স্বভাব চরিত্র প্রশ্নবিদ্ধ হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে না। দুপুরের পরে সামগ্রিক পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। নিজের মনোভাব অন্যের কাছে স্পষ্ট করে তোলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। বিকেলের দিকে কিছুটা অসুস্থবোধ করতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আবেগ সংযত রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। কাঙ্ক্ষিতজনের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। বিনোদন শুভ।



তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

গুলশান হত্যাকাণ্ডের নির্মম শিকার সাইমনা মন্টি ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা

গুলশান হত্যাকাণ্ডের নির্মম শিকার হওয়ার সময় ইতালির বাসিন্দা সাইমনা মন্টি ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। ৩৩ বছর বয়সী সেই নারীকেও কুপিয়ে মেরেছে তরুণ ঘাতকরা। ইতালির সংবাদমাধ্যমজুড়ে মমতাময়ী সাইমনার জন্য এখন কেবলই হাহাকার।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস সাইমনাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। সেখান থেকে জানা গেছে, দক্ষিণ ইতালির ছোট্ট শহর ম্যাগলিয়ানো স্যাবিনো থেকে মাতৃত্বকালীন ছুটিতে ঢাকা এসেছিলেন সাইমনা। বেড়ানোর পর চলতি সপ্তাহেই দেশে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। তার আগে কয়েকজন ইতালীয় বন্ধুর সঙ্গে দেখা করতে গত শুক্রবার রাতে ‘হলি আর্টিজান বেকারিতে’ গিয়েছিলেন তিনি।

সাইমনার ভাই লুকা মন্টি স্থানীয় একটি গির্জার যাজক। বোনের মৃত্যুসংবাদ পেয়ে তিনি বলেছেন, ‘আমার বোনের শহিদ হওয়া এবং আমার পরিবারের যন্ত্রণা বিশ্বভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করবে।’

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাইমনার খবরে উপচে পড়ছে ইতালির সামাজিক যোগাযোগমাধ্যমে। রয়টার্স জানায়, ঢাকায় বসবাসকারী বিদেশিদের বড় অংশ ফ্যাশন এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত। শুক্রবার রাতে যে নয়জন ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তাঁদের প্রায় সবাই ছিলেন ফ্যাশন ডিজাইনার বা পোশাক ব্যবসায়ী।

বাংলাদেশের একটি ফ্যাশন ডিজাইনিং সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ৫২ বছর বয়সি নাদিয়া বেনেদেত্তি। তাঁর ভাইয়ের মেয়ে জিউলিয়া আফ্রি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের আর দেখা হবে না। ফ্যাশন নিয়ে আলোচনাও হবে না।... তবে ওদের (সন্ত্রাসবাদী) আর এমন হত্যালীলা চালাতে দেওয়া যাবে না। ওরা যেন জিততে না পারে। এজন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইতালির নেপলসের বাসিন্দা জিয়ান গ্যালিয়াজো বসেত্তি (৪৫) ঢাকার একটি পোশাক সংস্থার মালিক। পাঁচ বছর ধরে তিনি ঢাকায় থাকেন। তাঁর বোন জিহ্লা বলেছেন, ‘আমরা স্তম্ভিত!’ ঘটনার রাতে মোট ১০ জন ইতালীয় ওই রেস্তোরাঁয় ছিলেন। তাঁদের মধ্যে বেঁচে গিয়েছেন শুধু জিয়ান। তাঁর স্ত্রী ক্লদিয়া মারিয়া দিআন্তোনাকে নৃশংসভাবে জবাই করেছে হত্যাকারীরা।

গুলশনের সন্ত্রাসবাদী হামলায় মারা গেছেন সাতজন জাপানি নাগরিক। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী। এ ছাড়া আরেক জাপানি নাগরিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নিহত সাতজনের মধ্যে ছয়জনই ঢাকা মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরশু রাতে তাঁরা একসঙ্গেই খেতে গিয়েছিলেন ওই রেস্তোরাঁয়।

তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় হাসান সরদার (৪৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিবাগত রাতে একদল দুর্বৃত্ত হাসানের বাড়ির প্রাচীর টপকে দরজায় আঘাত করতে থাকে। একপর্যায়ে হাসান সরদার দরজা খুলে দিলে দুর্বৃত্তরা তাঁকে ঘর থেকে বাইরে এনে মাথায় গুলি করে হত্যা করে। এ সময় আশপাশের লোকজন আসতে শুরু করলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে চলে যায়।
ঝিকরগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল জানান, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে হাসানকে হত্যা করা হতে পারে।এএসআই আরো জানান, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পুলিশ গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

লালমনিরহাটের বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন জদু লাল (৫৫), তাঁর স্ত্রী রিনা বালা (৪৫) ও রঞ্জন কুমার (৩৬)। তাঁরা সবাই হরিজন সম্প্রদায়ের।জদু-রিনা দম্পতির বাড়ি কালীগঞ্জের কাশিরাম গ্রামে। রঞ্জন রিনা বালার ভাই। তাঁর বাড়ি জয়পুরহাটে।জদু লালের বড় ছেলে লিটন জানান, তাঁর ছোট ভাই রাজুর বিয়ে ছিল গত ১ জুলাই, শুক্রবার। সে উপলক্ষে আত্মীয়স্বজন তাঁদের বাড়িতে আসেন। বিয়ে উপলক্ষে গতকাল সোমবার রাতে তাঁর মা-বাবা ও মামা মদ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে আজ ভোরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মা ও মামা বাড়িতে মারা যান। পরে জদু লালকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জদু লাল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলেও জানান লিটন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি, কমিটি গঠন


ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখায় বিক্ষোভ ভাঙচুর করেছে ঢাবি ছাত্রলীগ। এরপর প্রকাশনার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার উপাচার্যের কার্যালয়ে নিযুক্ত উপ-রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হলো। আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, রেজাউর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

স্মরণিকায় প্রকাশিত একটি নিবন্ধে ঢাবির জিয়াউর রহমান হলের বর্ণনা দিতে গিয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করা হয়।

শুক্রবার বিষয়টি নজরে এলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে তার কার্যালয়ে প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। তারা স্মরণিকায় আগুন দেয়। এর পরপরই ঢাবি উপাচার্য ওই স্মরণিকা বাজেয়াপ্ত ঘোষণা করেন।

তবে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপাচার্যের গাড়ি ভাঙচুর করে।

তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম

আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে শেষ চারে ইংল্যান্ডকে


ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো দল আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করলো
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ ফ্রান্স।সা-দেঁনিতে স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। আট মিনিট পরেই গ্রিজম্যানের কর্ণারে লাফিয়ে হেড করে ব্যবধীঅন দ্বিগুন করেন পল পগবা। ৪৩ মিনিটে পায়েতের পর, ৪৫ মিনিটে গ্রিজম্যানের পা থেকে আসে দলের চতুর্থ গোলটি। বিরতির পর কোলবেন সিগথোরসনের গোলে ব্যবধঅন কমায় আইসল্যান্ড।তবে ৫৯ মিনিটে অলিভার জিরুদের দ্বিতীয় গোলে ব্যবাধান বেড়ে দাড়ায় ৫-১'এ। ৮৪ মিনিটে আইসল্যান্ড আরো একটি গোল করলেও, ৫-২ ব্যবধানের জয় নিয়ে শেষ চারে পা রাখে ফ্রান্স। ৭ জুলাই আসরের দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে দু'বার ইউরো চ্যাম্পিয়ন দেশ ফ্রান্স।
তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম

১ আগস্ট খালেদার বিরুদ্ধে নালিশি মামলার তদন্ত প্রতিবেদন

একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ আগস্ট দিন ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে আজ দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী ওইদিন ধার্য করে দেয় আদালত।উল্লেখ, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতা করেন খালেদা জিয়া। তার দেয়া বক্তৃতার ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ এনে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। সূত্র বাসস।

তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের পাশে আত্মঘাতী বোমার বিস্ফোরণে আহত ২ পুলিশ

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের পাশে আত্মঘাতী বোমার বিস্ফোরণে আহত ২ পুলিশ সদস্যসৌদি আরবের জেদ্দায় অবস্থিত মার্কিন দূতাবাসের পাশে আত্মঘাতী বোমার বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত হয়েছে হামলাকারী ।স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দূতাবাস ভবনের পাশের মসজিদের দিকে যাওয়া একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে নিরাপদে রয়েছে মার্কিন কর্মকর্তারা। তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত সৌদি আরব বা মার্কিন কর্তৃপক্ষ অনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২০০৪ সালে জেদ্দার মার্কিন দূতাবাস লক্ষ্য করে চালানো এক সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হয়েছিল।

তথ্যসূত্রঃ একুশে টিভি ডট কম

গুলশান হামলায় নিহত বিদেশীদের অনেকই পোষাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিল



গুলশান হামলায় নিহত বিদেশীদের মধ্যে কম পক্ষে ছয়জন সরাসরি তৈরি পোষাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানিয়েছে বিজিএমইএ।
দুপুরে এক প্রেস ব্রিফিং এ কথা জানান সংগঠনের সভাপতি সিদ্দিকুল রহমান। বর্বরোচিত এ হামলার ঘটনায় তৈরি পোষাক শিল্পের ক্রেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও এর ধাক্কা সামলে নেয়া যাবে বলেই মত  তার। তিনি আরো জানান, ঈদ সামনে রেখে দু-একটি বাদে সব কারখানাই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেছে।

তথ্যসূত্রঃ একুশে টিভি ডট কম

বিদেশগামীর সংখ্যা বাড়ছে বিভিন্ন উৎসব কেন্দ্রিক ছুটিতে

বিভিন্ন উৎসব কেন্দ্রিক ছুটিতে বাড়ছে বিদেশগামীর সংখ্যা। এবার ঈদ সামনে রেখে ভ্রমণকারীর সংখ্যা প্রায় নয় লাখ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশপাশি কমেছে ভিসা জটিলতা। এ’কারণে নিন্ম মধ্যবিত্তরাও যোগ হচ্ছেন বিদেশগামীদের তালিকায়।
সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশে বিদেশগামীর সংখ্যা। আর ঈদের সময়ে এই হার বেড়ে যায় জ্যামিতিক হারে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের হিসাব মতে, এ’বছর অন্তত ৭০ লাখ মানুষ বিদেশ ভ্রমণ করবে। আর ঈদুল ফিতর সামনে রেখে এখন পর্যন্ত প্রায় নয় লাখ মানুষ বিভিন্ন দেশে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরেই বাড়ছে বিদেশগামীর সংখ্যা।
গেল পাঁচ বছরে কয়েকগুন বেড়েছে ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির সংখ্যাও। যাতায়াতে আধুনিক প্রযুক্তির সাথে যোগ হয়েছে ব্যাংক ঋণের সুবিধা। এছাড়া, ভিসা জটিলতা দূর হওয়ার পাশপাশি কমেছে আনুসঙ্গিক খরচও।
পর্যটন সংশ্লিষ্টদের আশা, সময়ের সাথে সাথে সারাবছরই জমজমাট থাকবে এই খাতের বাণিজ্য।


তথ্যসূত্রঃ একুশে টিভি

দুই হোটেল কর্মচারীর লোমহর্ষক বর্ণনা: গুলশান হামলা

রাজধনীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার প্রায় পুরো সময় বাথরুমে আটকা পড়েছিলেন রেস্তোরাঁর কয়েকজন কর্মচারী। ঘটনাস্থল থেকে জীবিত ফিরে আসা এমন দুই হোটেল কর্মচারীর বর্ণনায় উঠে এসেছে এ ভয়াবহ হত্যাযজ্ঞের বিভিন্ন মুহূর্ত আর জঙ্গিদের সঙ্গে তাদের কথোপকথনের নানা বিষয়।

রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারিতে রাতের খাবারের জন্য শুক্রবারে ২৪জন গ্রাহকের রিজারভেশন ছিল। বেশিরভাগই ছিলেন বিদেশি। সন্ধ্যা ৭টা থেকেই এখানে আসা শুরু করেছিলেন তারা।

রাত আনুমানিক পৌনে ৯টা হঠাৎ বিকট শব্দ কেঁপে ওঠে হলি আর্টিজান- ভয়ঙ্কর শব্দ আর অতিথিদের চিৎকার। কেউ কিছু বুঝে ওঠার আগেই জঙ্গিদের সশস্ত্র হামলা শুরু হয়।

পরিস্থিতি ভয়াবহতা দেখে কর্মচারীদের কেউ কেউ ছুটে পালায় রেস্তোরাঁর ভেতরের বিভিন্ন অংশে। জীবন বাঁচাতে কয়েকজন লুকিয়ে পড়ে কিচেনের পাশের বাথরুমে।

রাতভর চলে গুলি ও ধারালো অস্ত্রে জিম্মি হত্যা মাঝে মাঝে বোমা বিস্ফোরণ।

শুক্রবার সকালে বাথরুম থেকে কর্মচারীদেরও নিয়ে যাওয়া হলরুমে। জঙ্গিরা জেনেশুনেই এই ভয়াবহ আত্মঘাতী হামলায় অংশ নিয়েছিল।

হামলা থেকে বেঁচে ফিরে আসা রেস্তোরাঁর এসব কর্মচারী ও তার স্বজনরা চান দেশের আর কোনো পরিবারের সন্তান যেন এমন কোনো জঙ্গি কর্মকাণ্ডে নিজেদের না জড়ান। বাব-মা, পরিবার ও দেশের ভাবমূর্তি যেন নষ্ট না করেন।

প্রাণে বেঁচে যাওয়া এক কর্মচারী দেশ টিভিকে বলেন, ‘আমাদের হোটেলে দুইটা গেট ছিল। দুই জন ঢুকে একজন ব্যাগ থেকে অস্ত্র বের করে আরেক জন ফায়ার করা শুরু করে। বলেন, জঙ্গিরা বুঝতে পারে আমরা বাথরুমে আছি, তখন ওরা-জঙ্গিরা রাত ১১টার দিকে এসে লাইট বন্ধ করে দেয়। আবার কিছুক্ষণ পর এসে ওরা আমাদের বের হতে বলে না বের হলে বোমা মেরে উড়িয়ে দিবো। তখন আমরা বলি আমরা বাঙালি কর্মচারী পেটের দায়ে কাজ করছি তখন তারা বলে বের হও। তারপর তারা বলে হাত মাথার উপরে দাও আর হাত নিচের দিকে রাখো।’

আরেক কর্মচারী বলেন, ‘বাথরুম থেকে বের হয়ে দেখি ২০ থেকে ২২ জনের মরদেহ সব পড়ে আছে। আমরা যখন বাথরুমে ঢুকেছি, রাতেই তারা মেরেছে, মরদেহ শক্ত ও রক্ত জমাট বেধে গেছে। বুলেট, জবাই সবই ছিল। মরদেহ দেখার পর আমার মাথায় হাত, বলি স্যার এগুলো কি করেছে এতোগুলো মানুষ মেরেছে আপনারা ধরতে পারেনি, এর মধ্যে একজন হাসছিল, তাদের মধ্যে একজন বলে ভাই আমরাই তো মেরেছি।’

প্রসঙ্গত: শুক্রবার রাতে রাজধানীর গুলশানে স্প্যানিস রেস্তোরাঁ হলি আর্টিজানে একদল সন্ত্রাসী হামলা চালায়। রাতেই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে তারা। আইএসপিআর সংবাদ সম্মেলনে জানায়, রাতেই ৩ বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। শনিবার ভোরে যৌথবাহিনীর কমান্ডো অভিযান থান্ডারবোল্টের মাধ্যমে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়

তথ্য সুত্রঃ দেশ টিভি ডট কম


গুলশানের জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভাসিটির সাবেক শিক্ষক প্রকৌশলী হাসনাত করিমকে ‘সন্দেহভাজন’ হিসেবে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত ব্যক্তিগত ল্যাপটপটি।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঘটনার তথ্য জানতে এবং যাচাই-বাছাই করতে তাকেসহ আরো কয়েকজনকে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। হাসনাত করিম ও তার পরিবার জিম্মি থাকা অবস্থায় একটি ভিডিও ফুটেজ থেকে তাকে সন্দেহের তালিকায় রাখে গোয়েন্দারা।
তবে এ ঘটনায় হাসনাত করিমের সম্পৃক্ততার বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার সকালে হলি আর্টিজান রেস্তোরাঁয় যৌথ বাহিনির অভিযানের সময় স্ত্রী ও দুই সন্তানসহ নর্থ সাউথ ইউনিভাসিটির সাবেক শিক্ষক, প্রকৌশলী হাসনাত করিম জিম্মিদশা থেকে ছাড়া পান। অভিযানের আগে-পরে রেস্তোরাঁ ও এর আশেপাশের এলাকা থেকে হাসনাত করিমসহ যারা ছাড়া পান; তাদের প্রায় সবাইকেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে অনেককে ছেড়ে দেয়া হলেও হাসনাত করিম এখনো গোয়েন্দা হেফাজতে রয়েছেন।
ঘটনার পরদিন রোববার হাসনাতের বাসা থেকে তার ব্যক্তিগত ল্যাপটপটি জব্দ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এদিকে, ২০১২ সালে নর্থ সাউথ ইউনিভাসিটিতে শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় হাসনাত করিমের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট তাকে অব্যাহতি দেয়।
একটি সূত্রে জানা গেছে, জঙ্গি হামলায় অংশ নেয়া নিব্রাস ইসলাম হাসনাত করিমের সরাসরি ছাত্র ছিলেন। ঘটনাস্থলের পাশের একটি ভবন থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, হাসনাত করিম জিম্মি থাকার সময় রেস্তোরাঁর দোতলায় দাঁড়িয়ে সিগারেট টানছেন।
আর তার ঠিক পেছনেই অস্ত্রধারী দুই জঙ্গি দাঁড়িয়ে আছে। ফুটেজে এ সময় তাকে একেবারেই স্বাভাবিক আচরণ করতে দেখা যায়।
এমনকি, ফুটেজে জঙ্গিদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।
শনিবার সকালে কমান্ডো অভিযানের আগে উদ্ধার তৎপরতার সময় ঘটনাস্থলে হাসনাত করিমের বাবা উপস্থিত ছিলেন।
তিনি এক পর্যায়ে জানিয়েছিলেন, হাসনাত জিম্মি অবস্থায় তার সঙ্গে মোবাইলে বার্তা পাঠিয়েছেন। সেখানে জিম্মি অবস্থায় তারা ভালো আছেন বলে উল্লেখ করে।
জিম্মি অবস্থায় তাদের কোরআনের আয়াত শুনতে চাওয়া হয়েছিল, এবং তারা সবাই তা পেরেছেন। তবে যারা পারেনি তাদের নির্যাতন করা হচ্ছে বলেও বাইরে অপেক্ষমাণ বাবাকে জানিয়েছেন হাসনাত।
জিম্মি অবস্থায় হাসনাতের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দারা তাকে হেফাজতে রেখেছে। তবে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনি এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

Sunday, July 3, 2016

ঘুমোও ইশরাত আপা, কাঁদো জন্মভূমি

 আমি সামনের সারিতে দাঁড়িয়ে ঠোঁট মেলাচ্ছি। তখনও অনেকেই সে-ভাবে জানেন না, ঢাকায় কী চলছে। আমাকে দেখেও বাইরে থেকে হয়তো কিছু বোঝার জো নেই। কিন্তু আমার ভেতরটা ফালা-ফালা হয়ে যাচ্ছে। আমি যে তত ক্ষণে খবর পেয়েছি, গুলশনের বেকারিতে ঢুকে জঙ্গিরা সবাইকে জিম্মি করে রেখেছে!

নর্থ অ্যাটলান্টিক বেঙ্গলি কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল শুক্রবার। মার্কিন সময় সন্ধে ছ’টা-সাড়ে ছ’টা হবে। তার মানে ভারত-বাংলাদেশে তত ক্ষণে শনিবার সকাল হব-হব। আমার শরীরটা কেমন অসাড় মনে হচ্ছে। সবুজ পতাকার উদিত লাল সূর্যের মধ্যে  কেমন যেন কালো-কালো দাগ দেখছি। গান হচ্ছে, ‘...মা তোর বদনখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’...আর থাকতে পারলাম না। আমারও দু’চোখ বেয়ে পদ্মা-মেঘনা-যমুনা উপচে পড়ল।
কাজের জন্য এখন কলকাতা, ঢাকা— দু’টোই আমার ঘর-বাড়ি। কিন্তু মন পড়ে থাকে ছোটবেলার শহরে। গুলশনের এই ক্যাফেয় আমি কত বার গিয়েছি, কত সুন্দর সময় কাটিয়েছি! ওই তল্লাটের খুব কাছেই আমার ভাই থাকে। অবশ্য ঢাকা জুড়ে সকলেই তো আমার ভাই।
খানিক ক্ষণ বাদে ইশরাত আপা-র খবরটা পেলাম। ইশরাত আখন্দকে ওরা মেরে ফেলেছে। আমরা একই জায়গায় আঁকা শিখেছি ছোটবেলায়। এক সঙ্গে হাতে তুলি ধরতে, রং দিতে শেখা। কী আশ্চর্য প্রাণবন্ত মানুষ। আর ওঁর সঙ্গে আর দেখা হবে না? ভাবতে পারছি না। ইদের সকালে এখান থেকে সোজা ঢাকায় ফিরব বলে কত আগে থেকে সব ঠিক করে রেখেছিলাম। আমার ভালবাসার দেশ, জন্মভূমির ক্ষত না-সারলে আর কি ইদের সেই খুশি ফিরে পাব!

তথ্যসুত্রঃ আনান্দ বাঁজার পত্রিকা

শ্রীলঙ্কাকে ১২২ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো ইংল্যান্ড


কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে
ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান কনে ডান হাতি ব্যাটসম্যান জো রুট। এছাড়া জো বাটলার ৭০ ও জেমস ভিন্স করেন ৫১ রান। ৪৮ রানে দিয়ে তিনটি উইকেট নেন দানুসকা গুনাতিলাকা। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৪ বলে ২০২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইংলিশদের হয়ে ৪টি উইলি ও ৩টি করে উইকেট নেন প্লানকেট। পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১২২ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিক ইংল্যান্ড।পাঁচ ম্যাচ সিরিজের একটি টাই ও আরেকটি বৃষ্টির কারণে পরিত্যক্ত

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ভোররাতে হাতিটি বানের পানির স্রোতে ভেসে এসে উলিপুর উপজেলার বাগুয়ারচরে আশ্রয় নেয়। পরে অবস্থান পরিবর্তন করে রৌমারীর চর ও সবশেষ চিলমারী উপজেলার খেরুয়ার চরে অবস্থান নেয়। চরাঞ্চলে পর্যাপ্ত খাবার না পাওয়ায় এবং কাদামাটিতে চলাফেরা করতে করতে দুর্বল হয়ে পড়ছে হাতিটি। এদিকে ভারত সরকারের অনুরোধে হাতিটি উদ্ধারে কাজ করছে ঢাকা সাফারিপার্ক এ

যে সন্ত্রাসীরা গুলশানের ক্যাফেতে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের শেকড় খুঁজে বের করা হবেঃ প্রধানমন্ত্রী


জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিইজি কিহারা গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের প্রতিমন্ত্রী ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, এর আগে সন্ত্রাসীদের লক্ষ্য ছিল গুপ্তহত্যা, পুরোহিত, ফাদার, বৌদ্ধভিক্ষু হত্যা।  ওইসব ঘটনায় জড়িত অনেকেই গ্রেপ্তার হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, জাপান ও ভারতের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং জাপানের প্রতিমন্ত্রী সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে একমত হন।

 মুদির দোকানগুলোতে এখন রীতিমতো ভিড় লেগেছে। রোজার শেষ সপ্তাহ থেকে এ বেচাকেনা শুরু হলেও বিক্রেতারা আশা করছেন চাঁদ রাতে আরো জমজমাট বেচাকেনা হবে।

পরিবারের সবার জন্য ঈদের  জামা-জুতো ও প্রয়োজনীয় পোশাক কেনাকাটা শেষে নগরবাসী এখন ভীড় করছে কাঁচা বাজারসহ বিভিন্ন মুদির দোকানে। ঈদে সেমাই, পায়েস ও বিভিন্ন মিষ্টান্ন মুসলমানদের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য হলেও এসবের পাশাপাশি চট্টগ্রামবাসীর কাছে গরুর মাংস একটি অপরিহার্য উপকরণ। তাই মাংসের দোকানগুলোতে উপচে পড়া ভীড়। বেড়ে গেছে সব ধরণের মাংসের দামও।
ভীড় বেড়েছে মুদির দোকানে। সেমাই, ন্যুডলস, পাস্তা, ফিরনি, হালিম, ফালুদা, চটপটি, বিরিয়ানি, জর্দাসহ রকমারি আইটেমের উপকরণ কিনছেন দোকান ঘুরে ঘুরে।


 জঙ্গীত্ববাদের পৃষ্ঠপোষক ও মদদ দাতাদের দমন করা সম্ভব হবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুলশানের স্প্যানিশ রেস্তোরায় সন্ত্রাসী হামলা দেশের জন্য নতুন দুশ্চিন্তার কারণ বলেও মন্তব্য করেন তারা। সমস্যা সমাধানে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাপী নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত দেড় দশকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম যত বাড়িয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সন্ত্রাসী হামলা। পরিসংখ্যান বলছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর থেকে সন্ত্রাসী ঘটনা বেড়েই চলেছে।
কেবল ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ, তিন মাসে দুই শতাধিক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে বিশ্বের বিভিন্ন স্থান। সবশেষ শুক্রবার রাতে রাজধানীর ‘হলি আর্টিজান বেকারি রেস্তোরায়’ এমনি ভাবে সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসীরা। এতে হামলাকারীসহ প্রাণ হারিয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে।
জঙ্গীবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিণীকে রক্ষনাত্মক কৌসল থেকে আরো বেশি আক্রমাত্মক কৌশলে আসতে হবে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক।
গুলশানে সন্ত্রাসী হামলা কেবল মাত্র বিদেশী নাগরিকদের মাঝে ভীতি তৈরীর ব্যর্থ চেষ্টা বলেও মনে করেন বিশ্লেষকরা।
আইন শৃঙ্খলা বাহিনীর ‘অপারেশ থান্ডার বোল্ট’ সফল হলেও আগামীতে এমন হামলার প্রেক্ষাপট মোকাবেলায় জঙ্গী তৈরী বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তারা।

dsfa dfasf sadf asdf af asdf fafadsa

fdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas fdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sffdsafas dsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sfdsfasf dfafdsaf df afafaf fsdf fdsfasfsd afa ff sf